রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিদায়ি বার্তায় আবেগঘন কণ্ঠে যা বললেন সালাহ

বিদায়ি বার্তায় আবেগঘন কণ্ঠে যা বললেন সালাহ

ইংলিশ জায়ান্ট লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। আমি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাচ্ছি।’

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া এই মিশরীয় ফরোয়ার্ড ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। তার আগে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।

লিভারপুলের জার্সিতে সালাহ জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ এবং লিগ কাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটায় দলটি।

বিদায়ি বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, ‘লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ। এই শহর, এই সমর্থকরা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি কখনোই এই সময়গুলো ভুলব না।’

তিনি আরো যোগ করেন, ‘বিদায় বলা সহজ নয়। তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ। আমি সব সময়ই তোমাদের একজন হয়ে থাকব।’

তবে তার বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। গত নভেম্বর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

খুঁজুন