রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিধ্বস্ত লিথুনিয়া; তুরস্কের ৬ গোল

বিধ্বস্ত লিথুনিয়া; তুরস্কের ৬ গোল

উয়েফা নেশনস লিগে মঙ্গলবার রাতে ‘সি’ লিগের গ্রুপ ওয়ানের ম্যাচে লিথুনিয়ার মাঠ জালগিরিস স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তুরস্ক। দুটি করে গোল করেন ডুগোকান সিনিক আর সের্দার দারসুন। 

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিলো তুরস্ক। প্রথম ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

একতরফা ম্যাচে মোট ২৪টি শট নেয় তুরস্ক, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আধ ডজন গোল হজম করা লিথুনিয়া ৮ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচ শুরু হতে না হতেই উৎসব তুর্কি শিবিরে। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিনিক। ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে উঠে তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দারসুন। ৮১ মিনিটে তিনি পান নিজের দ্বিতীয় গোল।

শেষ ৯ মিনিটে আরও তিন গোল করে তুরস্ক। ৮৯ মিনিটে ইউনুস আকগুন আর ৯০ মিনিটে হালিল দেরভিসুগলো গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।


খুঁজুন