বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্র্নস পুনর্গঠন সংসদে আজ ১০টি স্থায়ী কমিটি গঠিত লুণ্ঠন-ধান্দাবাজির অর্থনীতি ছেড়ে উৎপাদনমুখী হওয়ার আহ্বান মাহবুব উল্লাহর অসদাচরণ, দুর্নীতি ও পালানোর অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পরিকল্পিত ও বাসযোগ্য কুমিল্লা গড়তে উন্নয়ন কর্তৃপক্ষকে ৭ দফা প্রস্তাব
জাতীয় বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকদের বরাতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রীর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। 

পরে আজ বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে আরেকটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে

খুঁজুন