বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পরিকল্পিত ও বাসযোগ্য কুমিল্লা গড়তে উন্নয়ন কর্তৃপক্ষকে ৭ দফা প্রস্তাব পটুয়াখালীতে গোলপাতার গুড় উৎপাদনের উপকরণ পেলেন ২৪০ চাষি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নিউইয়র্ক সফর নিয়ে অপপ্রচার, কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
শিক্ষা খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ রিসার্চ এন্ড হায়ার এডুকেশন অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

তিনি বলেন, গবেষণার ফলাফলকে কার্যকরভাবে বিশ্লেষণ ও উপস্থাপনের ক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে পরিসংখ্যানের সঙ্গে ডাটা সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত। খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণার পরিধি আরও বিস্তৃত করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকদের সঙ্গে কোলাবরেশনের ওপর গুরুত্ব দিচ্ছে। ইন্ডাস্ট্রির সঙ্গে রিসার্চ কোলাবরেশন বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ডিসিপ্লিনগুলোকে আরও সক্রিয় হতে হবে। এ লক্ষ্যে পরিসংখ্যান ডিসিপ্লিনকে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। এর মাধ্যমে দেশ-বিদেশের গবেষকদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং আমাদের গবেষণার ফলাফল ও অর্জন আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. শার্লিন আলাউদ্দিন।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের পাবলিক হেলথ স্ট্যাটিস্টিকসের প্রফেসর হাফিজ টি.এ. খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ এন্ড লাইফ সায়েন্সেস অনুষদের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. এবিএম আলাউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডেমোগ্রাফি এন্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তাফা আশরাফুজ্জামান।

সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক, গবেষণার সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। 

পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সেমিনারে পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খুঁজুন