বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পরিকল্পিত ও বাসযোগ্য কুমিল্লা গড়তে উন্নয়ন কর্তৃপক্ষকে ৭ দফা প্রস্তাব পটুয়াখালীতে গোলপাতার গুড় উৎপাদনের উপকরণ পেলেন ২৪০ চাষি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নিউইয়র্ক সফর নিয়ে অপপ্রচার, কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
আইন আদালত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি মামলা করা হয়েছে। এ সময় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় ও অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে।

আজ বুধবার নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা ও বাসাইল এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করা হয়। পরে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়।

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও গ্যাস ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর প্রযোজ্য ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সাতটি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযান পরিচালনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন