রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি বিএনপি-জামায়াতের সম্মতিতে আমেরিকার চুক্তি

বিএনপি-জামায়াতের সম্মতিতে আমেরিকার চুক্তি

ইউনূস সরকার যখন আমেরিকার সঙ্গে চুক্তি করে, বিএনপি-জামায়াতের সম্মতিতে সেই চুক্তিতে আমেরিকাকে সব দিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে। অনেকে এটিকে গোলামির চুক্তি বলে অভিহিত করেন।

এখন প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন। শোনা যাচ্ছে, চীনকে খুশি করতে অনেক কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার যেদিন ভারতে যাবে, সেদিন দেখা যাবে ভারত এত দিন যা চেয়েও পায়নি, তা-ও হয়তো দিয়ে দেবে। এখানে মূল প্রশ্ন আমাদের নিজেদের নীতি ও স্বার্থ নিয়ে, অন্য দেশের নয়।

ভারত স্বাধীনতার সময় চাইলে এই দেশ দখল করতে পারত। অন্যদিকে, শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা সমুদ্রসীমানা নির্ধারণের মাধ্যমে বাংলাদেশ অতিরিক্ত সামুদ্রিক এলাকা লাভ করেছে। স্বাধীনতার পর থেকে ঝুলে থাকা ছিটমহল সমস্যারও সমাধান হয়েছে।

বাংলাদেশ চারদিক থেকে ভারত দ্বারা বেষ্টিত।

 অবৈধভাবে ভারতে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বসবাস করছে। সেগুলো নিয়ে ভারত এখন নতুন করে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এ বছর কমপক্ষে ২০ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে এমন দাবি করা হচ্ছে।

পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পরও আজ সেই পরিত্যক্ত দেশের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে, আমরা কতো বেহায়া প্রতিবেশী ছেড়ে নির্লজ্জ ভাবে ঘুরে ফিরে পরিত্যক্ত পাকিস্তানের কাছে যাচ্ছি।

 রাজনীতিবিদদের রুচির পরিবর্তন হতে হবে, দেশের মানুষ আজ বিপদে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্কের কারনে।

খুঁজুন