বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বরিশালে সকালে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে আলাদা সমাবেশ করে জেলা ও নগর বিএনপি। এসময় বক্তারা জানান, সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপির চলমান আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় বন্ধ করতে চাইছে। সরকারের উপলব্ধি হওয়া উচিত বিএনপির আন্দোলনের সাথে মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এতে করে কিছুতেই ভোটবিহীন সরকার টিকে থাকতে পারবে না বলেও জানানো হয়।

পঞ্চগড়েও একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তা পুলিশি বাধার মুখে পরে। পরে দলীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা, ঢাকার সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।

কুমিল্লাতে বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় মহানগর যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেনকে আটক করা হয়। পরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও আটকের নিন্দা জানান নেতাকর্মীরা।

ঝালকাঠিতেও দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। এসময় মির্জা ফকরুলসহ সারাদেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়।

নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশে, রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। 

খুঁজুন