বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি বিএনপি অসুস্থ হয়ে গেছে : ওবায়দুল কাদের

বিএনপি অসুস্থ হয়ে গেছে : ওবায়দুল কাদের

রোকসানা মনোয়ার :নেতিবাচক, ধ্বংস, ষড়যন্ত্র ও দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভ সমাবেশ করছে। কেউ অশান্তির সৃষ্টি করলে, রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলার চেষ্টা করলে আমরা জনগণের জানমাল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এ নিয়ে কটাক্ষ নয়। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সেই অসুস্থ বিএনপিকেও হাসপাতালে নিতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। নেতিবাচক, ধ্বংস, ষড়যন্ত্র ও দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদেরও হাসপাতলে যাওয়া দরকার।

 

কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসেনি। বিএনপি সরকার পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, সেটা ভাবার প্রয়োজন নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে। বিএনপি চোখে সরিষা ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে।

 

বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির বিক্ষোব-সমাবেশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আগুন নিয়ে সন্ত্রাস, লাঠি নিয়ে খেলা, রাস্তা অবরোধ করে অশান্তি সৃষ্টি করাসহ এ ধরনের কাজ করলে জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি। সেজন্যই আজকের এই শান্তি সমাবেশ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব নাকি আমার কথার উত্তর দিতে চান না। আমি বলতে চাই, আমার কথার উত্তর দেয়ার মতো সামর্থ্য ও সাহস ফখরুলের নেই। আমি সত্য কথা বলি আর ফখরুলরা মিথ্যাচার করেন। কথায় কথায় তারা মিথ্যাচার করেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

 

খুঁজুন