মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি বিএনপির মুখে লোডশেডিং এর কথা মানায় না - মুজিবুল হক

বিএনপির মুখে লোডশেডিং এর কথা মানায় না - মুজিবুল হক

কু‌মিল্লা ব্যুরো ঃ

সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন বিএনপির মুখে লোডশেডিং এর কথা মানায় না, কারন বিএনপি বিদ্যুৎ এর নামে খাম্বা বসিয়ে লুটপাট করেছে।

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন বাংলার মানুষ কোন সংকটে পরবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকবে। 

কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান মজু'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভুইয়া, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মির হোসেন মিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম বাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল, সহ সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ।

বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন