বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


সারাদেশে বিএনপির গ্রেফতার কৃত নেতাকর্মীদের মুক্তি, নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা ও গুলি করে একজনকে হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ বানচালের জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়েছে। গুলি করে বিএনপি'র এক কর্মীকে হত্যা করেছে পুলিশ। শতাধিক নেতাকর্মী আহত করা হয়েছে। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জাতীয়বাদী শক্তিকে দমন করার জন্য পুলিশি নির্যাতন, জুলুম অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা বিএনপি'র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেফতার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না। শত বাধা দিয়েও সরকার ঢাকার গণসমাবেশ বানচাল করতে পারেনি। এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। অবিলম্বে মীর্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সরকারের পতনে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেই কর্মসূচি বাস্তবায়ন করব।

সমাবেশ ঘিরে বেলা ১১টা থেকে নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমাবেত হন। দুপুর ১২টার দিকে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিল না করেই কর্মসূচি শেষ করে বিএনপির নেতাকর্মীরা। 

খুঁজুন