মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি বিএনপির রাজনীতি পদ্মার গহিন অতলে নিমজ্জিত

বিএনপির রাজনীতি পদ্মার গহিন অতলে নিমজ্জিত

শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত। এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) রাজধানীর সরকারি বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জনান তিনি।

‘সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপির হতাশা এবং রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আর বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।

বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল; কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি।

মন্ত্রী বলেন, এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।

খুঁজুন