বিগত সময়ের তুলনায় দেশের অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর (সাদপন্থী অংশ) প্রতিনিধিদলের সাথে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাবলীগ জামাতের (সাদপন্থী) প্রতিনিধিগণ অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধচিত্র অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ও জেলাভিত্তিক সংকলিত তথ্যানুযায়ী হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।” আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের মাঝে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সাম্প্রতিক একটি সফল অভিযানের দৃষ্টান্ত টেনে মন্ত্রী জানান, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইকারীর কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও প্রয়োজনীয় আলামত জব্দ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়েন্দা মনিটরিং ব্যবস্থা বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিদিনের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও টেকসই করতে সরকারের এই প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
বিশ্ব ইজতেমা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে তাবলীগ জামাতের উভয় পক্ষের (জুবায়েরপন্থী ও সাদপন্থী) মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্তকরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইজতেমা সংক্রান্ত অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
বিগত সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত সময়ের তুলনায় দেশের অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর (সাদপন্থী অংশ) প্রতিনিধিদলের সাথে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাবলীগ জামাতের (সাদপন্থী) প্রতিনিধিগণ অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধচিত্র অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ও জেলাভিত্তিক
সংকলিত তথ্যানুযায়ী হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।” আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের মাঝে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক একটি সফল অভিযানের দৃষ্টান্ত টেনে মন্ত্রী জানান, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইকারীর কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও প্রয়োজনীয় আলামত জব্দ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গোয়েন্দা মনিটরিং ব্যবস্থা বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার
অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিদিনের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও টেকসই করতে সরকারের এই প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। বিশ্ব ইজতেমা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে তাবলীগ জামাতের উভয় পক্ষের (জুবায়েরপন্থী ও সাদপন্থী) মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্তকরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইজতেমা সংক্রান্ত অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত