বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা বিসিবি নির্বাচনে নতুন করে কাউন্সিলর চাওয়া হবে

বিসিবি নির্বাচনে নতুন করে কাউন্সিলর চাওয়া হবে

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভায় হয়েছে আজ সোমবার। সেখানে জুনে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন নিয়ে তোরজোড় শুরু হয়েছে। সেজন্য নতুন করে কাউন্সিলর নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। এছাড়া সভাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি বিলুপ্ত

অবিলম্বে চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্বে গঠিত অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রথম ধাপ হিসেবে বিসিবি গঠনতন্ত্রের ধারা ১২.৭ অনুযায়ী সকল ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগরিই একটি নোটিশ জারি করা হবে।

নির্বাচন কমিশন গঠন

পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য বোর্ড তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি কর্তৃক মনোনীত দুইজন সদস্য থাকবেন।

অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার

আগামী দুই বছরের জন্য ‘কোকা-কোলা বাংলাদেশ’-কে বিসিবি-র অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

খুঁজুন