বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

ইয়াশফি রহমান :টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। জবাবে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংলিশদের হারাল টাইগাররা। বিশ্বকাপের পর দুদলের প্রথম ম্যাচ।

এই জয়ের রূপকার নাজমুল হোসেন শান্ত। বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। তার দুর্দান্ত ফিফটিতে ১৫৭ রানের লক্ষ্য অনায়াসেই পাড়ি দেয় বাংলাদেশ। সেটাও দুই ওভার হাতে রেখেই। ৩০ বলে ৮ চারে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শান্ত। উদ্বোধনীতে ঝড় তুলতে পারেননি লিটন দাস ও রনি তালুকদার। তবে পথটা দেখিয়ে গেছেন তারা। সেখানে হাল ধরেন শান্তই। মিডল অর্ডারে  তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৪ রান। মঈন আলীর বলে আউট হন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান অপরাজিত ২৪ রানে। আফিফ হোসেন অপরাজিত ১৫ রানে। 

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট তুলে নেন জোফরা আর্চার মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও জস বাটলার ভালো শুরু এনে দেন। ফিল সল্টকে ফিরিয়ে ৮০ রানের এ জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর সাকিব আল হাসান ফেরান ডেভিড মালানকে (৪)।

বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ১৩৫ রানে এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তিন চারে ২০ রান করা ডাকেট বোল্ড হন ফিজের বলে।

পরের ওভার বিদায় নেন ফিফটি করা ইংলিশ অধিনায়ক। হাসান মাহমুদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন  ৬৭ রানে ফিরেন বাটলার। টিকতে পারেননি স্যাম কুরান। মাত্র ৬ রান করে হাসানের বলে শান্তর হাতে ক্যাচ দেন তিনি।

শেষ ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে (১) বোল্ড করেন তাসকিন আহমেদ। মঈন ৮ ও জর্ডান ৫ রানে থাকেন অপরাজিত।

বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন হাসান। একটি করে উইকেট নেন নাসুম, তাসকিন, মোস্তাফিজ, ও সাকিব।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এ ছাড়া একাদশে ফিরেছেন আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার। এ ছাড়া ফিরেছেন শামীম হোসেনও। 

 

খুঁজুন