রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া নিয়ে নতুন জটিলতা

বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া নিয়ে নতুন জটিলতা

উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে এবারো জটিলতা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরেই ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে বিতর্ক থাকলেও এখন আবার নতুন করে যুক্ত হয়েছে গত বছরের মতো গুচ্ছ পদ্ধতিতে এবারো শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়া হবে কি না সেই প্রশ্ন? ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে। আবার কয়েকটি বিশ্ববিদ্যালয় স্বয়ং নিজ থেকেই গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। শিক্ষার্থীদের পক্ষ থেকেও ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার (সেকেন্ড টাইম) সুযোগ দেয়ার বিষয়ে জোর দাবি জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসিতে) বিশ্ববিদ্যালয় ভিসিদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

ইউজিসি সূত্র জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে ভর্তি পরীক্ষা নিয়ে আজ ভিসিদের একটি সভা রয়েছে। সেখানে গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো। এ বৈঠকের পর কোনো একদিন উপাচার্য পরিষদের আরেকটি সভা রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। সূত্রমতে, সম্প্রতি গুচ্ছে না থাকার পক্ষে মত দিয়েছেন জগন্নাথ, কুমিল্লা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতি আলাদা সভা করে নিজ নিজ ভিসিকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন। গুচ্ছে থাকলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি কার্যক্রম থেকে বিরতি নেবেন বলেও হুমকি দিয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামও গুচ্ছে থাকার পক্ষে নন।


খুঁজুন