চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু সুফিয়ান বলেছেন, ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও হাঁটাচলা না করার কারণে প্রতিনিয়ত হৃদরোগের ঝুঁকি বাড়ছে। বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, বাংলাদেশেও হৃদরোগ এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক প্রতিরোধে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শের পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তনসহ নিয়মিত ব্যায়াম করতে হবে, নিজেকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে।
‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা নয়, আপাত সুস্থতার আড়ালেও হৃদরোগ লুকিয়ে থাকতে পারে’-বিশ্ব হার্ট দিবসের এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালের গোলচত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন এমপি আবু সুফিয়ান। র্যালি শেষে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। একইসাথে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিনিামূল্যে হেলথ স্ক্রিনিং করা হয়।
চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবসের র্যালি পরবর্তী কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ
বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু সুফিয়ান বলেছেন, ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও হাঁটাচলা না করার কারণে প্রতিনিয়ত হৃদরোগের ঝুঁকি বাড়ছে। বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। আবু সুফিয়ান বলেন, বাংলাদেশেও হৃদরোগ এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক প্রতিরোধে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শের পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তনসহ নিয়মিত ব্যায়াম করতে হবে, নিজেকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। ‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা নয়, আপাত সুস্থতার আড়ালেও হৃদরোগ লুকিয়ে থাকতে পারে’-বিশ্ব হার্ট দিবসের এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালের গোলচত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে
নেতৃত্ব দেন এমপি আবু সুফিয়ান। র্যালি শেষে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। একইসাথে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিনিামূল্যে হেলথ স্ক্রিনিং করা হয়। চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবসের র্যালি পরবর্তী কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত