রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪১ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২০৭ জন। বুধবার (১৯ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। মালটায় আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৭ লাখ ১১ হাজার ১৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৭১২ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪১ লাখ ১ হাজার ৮৬ জন।

খুঁজুন