বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধুলা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি

ইয়াশফি রহমান :যুক্তরাস্ট্রের সাময়িকী টাইম সম্প্রতি প্রকাশ করেছে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।

৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।-তিনি আরও যোগ করেন।

অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।

তিনি বলেন, আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।

 

খুঁজুন