বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বিশ্বকাপ নিশ্চিত নারী ক্রিকেট দলের

বিশ্বকাপ নিশ্চিত নারী ক্রিকেট দলের

ইয়াশফি রহমান : বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল ম্যাচে এই জয়ের ফলে ফাইনালের সঙ্গে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করলো বাংলাদেশ।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় টাইগ্রেসরা।

এদিন খেলার শুরুতে ১৭ বলে ১১ রান করে আউট হন ফারজানা হক। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২ চারে ৩৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ চারে ২৪ বলে ১৭ রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত রুমানা হকের ২৪ বলে ২৮ ও রিতু মণির ১০ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে বাংলাদেশ।

১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কঠিন চাপে পড়ে যায় থাইল্যান্ড। ইনিংসের পাঁচ ওভারের মধ্যে মাত্র ১৩ রানে সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। সেখান থেকে প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে ৩২ রান যোগ করেন নারুমল চাওয়াই ও নাত্থাকাম চান্থাম। অধিনায়ক নারুমল ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৪৫ রানে আউট হওয়ার আগে খেলেন ২৭ বলে ১২ রানের ইনিংস।

এরপর আহত অবসর হন চানিদা সুত্থিরুয়াং। তার জায়গায় নামা সোনারিন টিপোচকে নিয়ে শেষ চেষ্টা চালান চান্থাম। বিশেষ করে শেষ তিন ওভারে ৫১ রানের চাহিদায় ১৮তম ওভারে ১৬ রান ও ১৯তম ওভারে ১৩ রান নিয়ে খেলা জমানোর আভাস দেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে অভিজ্ঞ অফস্পিনার সালমা খাতুনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে চারটি চার ও তিনটি ছয়ের মারে ৫১ বলে ৬৪ রান করেন ২৬ বছর বয়সী চাত্থাকাম। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করে থাইল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন সালমা। এছাড়া মেঘলা দুই ও নাহিদা আখতারের শিকার এক উইকেট।

খুঁজুন