বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান-সাউথ আফ্রিকা

বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান-সাউথ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে প্রস্তুতি ম্যাচ খেলবে এই আসরে অংশ নিতে যাওয়া দলগুলো। এই বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে সাউথ আফ্রিকা। আগামী ২৭ অক্টোবর সিডনিতে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগেই প্রোটিয়াদের সাথে দেখা হচ্ছে টাইগারদের। দলটি বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ খেলবে আফগানদের বিপক্ষেও।

আজ বৃহস্পতিবার বাংলাদেশসহ অংশগ্রহণকারী ১৬টি দলের বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ১৬ অক্টোবর। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল।

সেরা চারটি দল উঠবে দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে, যেখানে আগের আসরের পারফরম্যান্সের ভিত্তিতে আগে থেকেই অবস্থান করছে আটটি দল। 

খুঁজুন