রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোকে দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার দুটি স্থগিত করে ফিফা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর ফলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তার খেলতে কোনো বাধা থাকছে না।

এই মাসের শুরুতে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শের পিঠে কনুই মারায় লাল কার্ড দেখেন ৪০ বছর বয়সী রোনালদো, যা ছিল তার ২২৬ আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো লাল কার্ড। সেই ম্যাচের শাস্তি হিসেবে ফিফা তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল।

তবে একটি ম্যাচের শাস্তি তিনি ইতোমধ্যে কাটিয়েছেন আর্মেনিয়ার বিপক্ষে। রোনালদো বিহীন এই ম্যাচে বড় জয়ে পর্তুগাল নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন পিরিয়ডে স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে রোনালদো একই ধরনের অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে এবং তাকে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে পালন করতে হবে।

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোল করা রোনালদো ছয় নম্বর বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেললেও জাতীয় দলে তার উপস্থিতি এখনো সমান গুরুত্বপূর্ণ।

খুঁজুন