রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা বিশ্বম্ভরপুরে পরিবার পরিকল্পনা ইনফরমেশন বক্স প্রদান কর্মশালা সম্পন্ন

বিশ্বম্ভরপুরে পরিবার পরিকল্পনা ইনফরমেশন বক্স প্রদান কর্মশালা সম্পন্ন

শফিউল আলম,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৩ দিন-ব্যাপী নব-দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ক উদ্বুদ্ধকরণ ওরিয়েন্টেশন ইনফরমেশন বক্স প্রদান কর্মশালা সম্পন্ন হয়েছে। 

USAID সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল'র আর্থিক ও কারিগরি সহায়তায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এ কর্মশালা সম্পন্ন হয়।

সুখী জীবন প্রকল্প পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর জেলা প্রোগ্রাম কো- অর্ডিনেটর আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত  প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান। রিসোর্স পারসন  হিসেবে উপস্থিত ছিলেন, 

 সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিকাশ কুমার দাশ,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ,উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআব্দুল্লা  হেল মারুফ  ফারুকী।

 বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে নব-দম্পতিদের পরিবার পরিকল্পনা এবং সুস্থ বিরতিতে সন্তান গ্রহণ বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন ইমাম,পুরোহিত, নিকাহ রেজিষ্টার, প্রাথমিক বিদ্যালয় ও  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীসহ সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ৭৫ প্রশিক্ষণার্থী এতে অংশ গ্রহণ করেন।

এছাড়াও সিলট পাথপাইন্ডার রি-জোন্যাল প্রোগ্রাম অফিসার ডা মিশাল চন্দ্র পাল প্রমূখ।

খুঁজুন