সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের গণগোসল

বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের গণগোসল

 সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশপাশের নদ নদী দখল ও কারখানার বজ্র মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ এনে গতকাল শুক্রবার একটি পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র নদে গন গোসল ও প্রতিবাদ সভার আয়োজন করে। 

উপজেলার সনমান্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের অলিপুরা সেতুর নিচে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রতিবাদ সভা শেষে গন গোসলে অংশ নেন স্থানীয় সনমান্দী জনকল্যাণ পরিষদ, মারুবদী যুব কল্যাণ সংঘ এবং মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পাড়ে বসবাসরত নারী পুরুষ ও জনপ্রতিনিধিরা।

প্রতিবাদ সভায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহাম্মেদ, মারুবদী যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মীমরাজ হোসেন, সনমান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য রুহুল আমিন,  অলিপুরা সেতু রাবার ড্যাম সমিতির সাধারণ সম্পাদক নিয়ন সুমন প্রমূখ। 

বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদ দখল করে বিভিন্ন শিল্প কারখানার মালিকরা কারখানা স্থাপন করেছে এবং ওই কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি নদ নদীতে ফেলার কারনে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।

খুঁজুন