রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান

বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান



বিনোদন ডেস্ক:


ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। 


এই তারকার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। বেশ কয়েকবারই তিনি জানিয়ছেন, অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।


সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে জায়েদের। তবে তার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর। সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদের বিয়ের খবরটি জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এতেই শোরগোল নেটদুনিয়ায়।


ফেসবুকে জায়েদের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন জয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।


ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই ছড়িয়ে পড়েছে জায়েদের বিয়ের খবর। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। 


আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরনি। অনেকেই আবার বিষয়টিকে ‘মজা’ হিসেবে নিয়েছেন।


বিয়ষটির সত্যতা জানতে চাইলে জায়েদ বলেন, ধুর! ফাঁকা আওয়াজ। বিয়ে করিনি। আর বিয়ে করলে সেটা আপনারা অবশ্যই জানতেন। জয় ভাই, মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে। তার কাজই আলোচনায় থাকা।


প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে যাচ্ছেন জায়েদ। অংশ নিচ্ছেন স্টেজ পারফরম্যান্সে। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার।


 এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার করা একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।

খুঁজুন