রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিয়ের পাঁচ মাসেই অন্তঃসত্ত্বা কিয়ারা

বিয়ের পাঁচ মাসেই অন্তঃসত্ত্বা কিয়ারা

গিয়েছিলেন ছবির প্রচার করতে। হাসিমুখে ক্যামেরার সামনে দিয়েছিলেন পোজ। সেই ছবি ঘিরেই তুলকালাম নেটদুনিয়ায়। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই মা হতে চলেছেন কিয়ারা আদভানি? এই প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা।

ছবির প্রচারে গোলাপি শহর জয়পুরে গিয়েছিলেন কিয়ারা। সেখানেই কার্তিকের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে, এমনটাই দাবি নেটিজেনদের। “কিয়ারা সত্যিই অন্তঃসত্ত্বা নাকি?”, “আমারই কিয়ারাকে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে নাকি বাকি লোকজনেরও?”, এমন প্রশ্ন করা হয়েছে কমেন্টবক্সে।

সুখবর হোক না হোক, আপাতত ছবির প্রচারেই নিজেকে ব্যস্ত রাখছেন কিয়ারা। সমীর বিদ্যাংশের পরিচালনায় ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছন তিনি। চরিত্রের নাম কথা। অন্যদিকে আবার কার্তিকের চরিত্রের নাম সত্যপ্রেম। মূলত এই দুই চরিত্রের প্রেম নিয়ে সাজানো গল্প।

খুঁজুন