বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বল পায়ে ভয়ঙ্কর মেসি

বল পায়ে ভয়ঙ্কর মেসি

ইয়াশফি রহমান : কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রতিটি জয়েই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রেখে চলছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর দায়িত্বটাও বেশ ভালোভাবেই পালন করছেন মেসি। কোয়ার্টার ফাইনালে এই মেসিদের বিপক্ষেই লড়তে হবে নেদারল্যান্ডসকে। সেই ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে কথা বলেন ডাচ কোচ লুই ফন হাল।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সব প্রতিপক্ষই আলাদা পরিকল্পনা করে মেসিকে নিয়ে। নেদারল্যান্ডসও সেটির ব্যতিক্রম নয়।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে নিয়ে যে আলাদা পরিকল্পনা করেছে ডাচরা সেটি জানান স্বয়ং ডাচ কোচই। তার দাবি, মেসিকে আটকানোর উপায় জানা আছে তার। খবর : দ্য মিরর

ফন হাল বলেন, মেসি ভয়ংকর সৃষ্টিশীল খেলোয়াড় এটাতে কোনো সন্দেহ নেই। সে অনেক সুযোগ তৈরি করে দিতে পারে, নিজেও সুযোগ বানিয়ে নিয়ে গোল করতে পারে। কিন্তু যখন তিনি বল হারিয়ে ফেলেন, তখন তার প্রভাব কমে যায়। আর এটাই আমাদের জন্য বড় সুযোগ।

খুঁজুন