রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়

বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়

ভারতের সিনেমা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেললো বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির প্রথমদিনে বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। 

 

বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্য মতে ছবির বক্স অফিস কালেকশন জানা গেছে। শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি। তামিল ভাষায় আয় করেছে ৫ কোটি। তেলেগু সংস্করণে আয় ৪ কোটি। 

তার মানে শুধু ভারতেই তিনটি ভাষায় ‘জওয়ান’র আয় ৭৫ কোটি। সঠিক তথ্য পাওয়া না গেলেও বিশ্বের অন্যান্য দেশে প্রথম দিনে ছবিটি আয় করেছে অন্তত ৫০ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে জওয়ান বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। 


এর আগে একদিনে বক্স অফিস থেকে ভারতের কোনো সিনেমাই ১০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়তে পারেনি। সেক্ষেত্রে ‘জওয়ান’ সেই সকল রেকর্ডই ভেঙে ফেললো।  শুধু ভারতে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছিল। দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ। 

বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিনসহ বিশ্বের ১০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এই প্রথমবার নয়নতারার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা গেছে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

খুঁজুন