সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

অনুপ সিংহ, নোয়াখালী ঃ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

খুঁজুন