সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে ভোট গ্রহণ চলছে ; ৭ পদে লড়ছেন ৪৫ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে ভোট গ্রহণ চলছে ; ৭ পদে লড়ছেন ৪৫ প্রার্থী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

শনিবার সকাল ৯টা থেকে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। 

ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদসহ মোট ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। 

এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন-মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন-কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।

এ ছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৩৭ প্রার্থী। 

নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এরমধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বাসস’কে জানান, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের দ্রুত তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

খুঁজুন