শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশের সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

খুঁজুন