বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপে নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপে নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১০ মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই আসর নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে বিশ্বজুড়ে। তবে ব্রাজিলের ফুটবলভক্তদের জন্য সেই উত্তাপ এখন একপ্রকার আশঙ্কার নাম।

সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং পুনর্নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা করছেন। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তবে বিপুলসংখ্যক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর বিশ্বকাপে সরাসরি খেলা দেখার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াবে এটি।

সিএনএনের সাংবাদিক লৌরিভাল সান’আনা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, গত সপ্তাহে ব্রাজিলীয় কিছু সিনেটর ওয়াশিংটন সফরের সময়ই কড়া ভিসা শর্তের মুখে পড়েন। এরপর থেকেই সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসে।

ট্রাম্পের এমন পদক্ষেপের পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা। আর এ উত্তেজনার রেশ গিয়ে ঠেকতে পারে সাধারণ দর্শকদের ওপর।

যদি ট্রাম্প প্রশাসন সত্যিই ভিসা নিষিদ্ধ করে, তবে ইরানের পর ব্রাজিল হবে দ্বিতীয় দেশ, যার সমর্থকেরা মাঠে বসে বিশ্বকাপ উপভোগে বাধার মুখে পড়বে।

এর আগে গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানের সাধারণ নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে সে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এদিকে, এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রাজিল সরকার কিংবা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে।

খুঁজুন