রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন

ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন

ডেঙ্গুর বাড়তে থাকা বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ব্রাজিল। বুধবার (২৬ নভেম্বর) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ সাও পাওলোর বুটান্টান ইনস্টিটিউটে তৈরি বুটান্টান-ডিভি টিকাটির ব্যবহারে সবুজ সংকেত দেয়। ১২ থেকে ৫৯ বছর বয়সীরা এ টিকা নিতে পারবেন। খবর এনডিটিভি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা TAK-003 এর দুটি ডোজ নিতে হয় তিন মাস ব্যবধানে। ফলে নতুন এক-ডোজ টিকাটি দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচি চালাতে সহায়তা করবে, এমনটাই বলছে কর্তৃপক্ষ।

বুটান্টান ইনস্টিটিউট জানায়, টিকাটি আট বছর ধরে চলা গবেষণা ও ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচালিত ট্রায়ালে গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক এসপার ক্যালাস বলেন, এটি ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক অর্জন। যে রোগ আমাদের দশকের পর দশক কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে এখন শক্তিশালী অস্ত্র হাতে পাওয়া গেছে।

ডেঙ্গুর তীব্র জ্বর, শরীর ব্যথা ও ক্লান্তির কারণে রোগটি ‘হাড়ভাঙা জ্বর’ নামেও পরিচিত। গুরুতর হলে রোগী রক্তক্ষরণজনিত জ্বরে আক্রান্ত হতে পারে এবং মৃত্যুঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তনজনিত বাড়তি তাপমাত্রা এডিস মশার বিস্তার বাড়িয়ে দিচ্ছে বলে গবেষকরা মনে করছেন। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এমন এলাকাতেও ডেঙ্গুর দেখা মিলছে যেখানে আগে এ রোগ ছিল বিরল।

২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখ ডেঙ্গু রোগী ও প্রায় ১২ হাজার মৃত্যু রেকর্ড করে, যা ইতিহাসের সর্বোচ্চ। এ মৃত্যুর অর্ধেকই ঘটে ব্রাজিলে।

মহামারির বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ব্রাজিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চীনা প্রতিষ্ঠান উক্সি বায়োলজিক্সের কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা আনার চুক্তি করেছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলিয়া।

খুঁজুন