বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ব্রাজিলের কোচের দৌড়ে দুই আর্জেন্টাইন !

ব্রাজিলের কোচের দৌড়ে দুই আর্জেন্টাইন !

ইয়াশফি রহমান : নিজেদের ইতিহাসের ষষ্ঠ শিরোপা জয়ের সামর্থ্যও ছিল দক্ষিণ আমেরিকান জায়ান্টদের। মূলত দলে নেইমার জুনিয়র, থিয়াগো সিলভা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, লুকাস পাকেতা, মারকুইনোসদের মতো একঝাঁক পারফর্মার থাকায় বাড়তি ভরসা ছিল সমর্থকদের।

কিন্তু তাদের প্রত্যাশা মেটাতে পারেনি ব্রাজিল। শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্যর্থতার দায় নিয়ে বিশ্বকাপ চলাকালীনই পদত্যাগ করেন প্রধান কোচ তিতে। আপাতত তাই কোচহীন ব্রাজিল জাতীয় ফুটবল দল।

দলের জন্য যোগ্য কোচ নিয়োগ দিতে তাই তোড়জোড়ের অন্ত নেই কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের (সিবিএফ)। সম্ভাব্য কোচ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজনকে বেছে রেখেছে সংস্থাটি। এরমধ্যে আছেন দুইজন আর্জেন্টাইন কোচ।

ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পছন্দের তালিকায় থাকা ওই দুই আর্জেন্টাইন কোচের নাম মাওরিসিও পচেত্তিনো ও মার্সেলো গালার্দো। এই দুইজনই নিজেদের ক্যারিয়ারের বড় একটা অংশ কাটিয়েছেন ফ্রান্সে। বর্তমানে দুজনেই আছেন চাকরীহীন অবস্থায়।

ফরাসি সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারির মধ্যেই তিতের উত্তরসূরি বেঁছে নেবে ব্রাজিল। বিশ্বকাপ ব্যর্থতার জেরে কোনো বিদেশি কোচের ওপরেই ভরসা রাখতে চায় সিবিএফ। এ মুহূর্তে কোনো দলের দায়িত্ব পালন করছেন না- এমন কোচই খুঁজছে সংস্থাটি। সেই সঙ্গে অভিজ্ঞতাকেও প্রাধান্য দেবে তারা।

অন্যদিকে, দীর্ঘ আট বছর আর্জেন্টিনার শীর্ষ ক্লাব রিভার প্লেটের দায়িত্বে ছিলেন গালার্দো। এখন দেখার যে, কে বসতে যাচ্ছে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যানেজারের হট সিটে।

খুঁজুন