বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ
খেলাধুলা ব্রাজিলকে কাঁদিয়ে আর্জেন্টিনার শিরোপা উৎসব

ব্রাজিলকে কাঁদিয়ে আর্জেন্টিনার শিরোপা উৎসব

চারেদিকে চলছে আর্জেন্টিনার জয় উৎসব। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের পর আরও এক শিরোপার স্বাদ পেলো আকাশি-নীল শিবির।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইন যুবারা। 

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে ম্যাচে সমতায় ফিরে আলবিসেলেস্তারা। এরপর ম্যাচের শেষ দিকে ক্যাসকো গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।  

খুঁজুন