বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে অবৈধ পণ্য জব্দ হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার, মামলা ৬৪ দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর কর ফাঁকির জরিমানায় দালিলিক প্রমাণ বাধ্যতামূলক : এনবিআর
দেশের খবর বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বাসসকে জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। এ কারণে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বরিশালসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।

খুঁজুন