শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ • ভারতের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত • বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সসময় • ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদী পার হতে গিয়ে ৫ জনের প্রাণহানি • রাঙ্গামাটিতে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন • দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী • ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম • গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬ • সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল
খেলাধুলা বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সসময়

বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সসময়

এশিয়ান গেমস খেলতে গতকাল জাপানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারনে বাধ্য হয়েই অলস সময় কাটাতে হয়েছে লিটন শান্তদেরকে।

বৃষ্টির কারণে আজ বাতিল হয়েছে নেপাল ও জাপানের মধ্যকার ক্রিকেট ম্যাচ। বাতিল করা হয়েছে মালয়েশিয়া ওমানের মধ্যকার ম্যাচও। এমন আবহাওয়ার মধ্যেই নাগোয়ার সাকাইয়ের হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।  হোটেলের বাইরে কেউ কেউ ঘুরতে বেড়িয়েছেন। আজ তাদের বিশ্রামের দিন। আগামীকাল সকাল ১০টায় করোগি স্পোর্টস পার্কে অনুশীলনের সূচি ছিল লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের। কিন্তু বৃষ্টির কারণে সেই অনুশীলন হচ্ছে না।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।’

আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে।

খুঁজুন