সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বর্ষার শুরুতে নৌকা তৈরির ধুম

বর্ষার শুরুতে নৌকা তৈরির ধুম

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নৌকা তৈরির ধুম। উপজেলার ৭টি ইউনিয়নে বিভিন্ন কারখানা গুলোতে নৌকা তৈরির করে হাটে বিক্রি হচ্ছে এসব নৌকা। দিনরাত হাতুরি আর বাটালের ঠকঠকানিতে ব্যস্ত সময় পাড় করছেন উপজেলার কাঠমিস্ত্রিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠমিস্ত্রিরা (সুতাররা) কেউ বাড়ির আঙিনায়, কেউ স- মিলে আবার কেউ কেউ হাটের পাশে নৌকা তৈরি করছেন।

জানা যায়, যমুনা ও ধলেশ্বরী নদী বেষ্টিত হওয়ায় উপজেলার ৭টি ইউনিয়নে মধ্যে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াতে প্রায় অসম্ভব। আর তাই বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌকা তৈরির কাঠমিস্ত্রিরা ব্যস্ত হয়ে পড়েন। দিনরাত কাঠ চিরানো, তক্তা, গুড়া বানানো, তারকাঁটা ও পাতাম দিয়ে তক্তা জোড়া লাগানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন এসব কাঠমিস্ত্রি।কাঠমিস্ত্রিরা জানান,খাষকাউলিয়া,খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও সদিয়াচাঁদপুরের কিছু পাঁকা রাস্তা ছাড়া সব এলাকায়ই বর্ষা মৌসুমে পানি বন্দী হয়ে পরে এ এলাকার মানুষ। ফলে বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা।

বর্ষায় এ পাড়া থেকে ওপাড়া যাতায়াতের জন্য ছোট ছোট নৌকার বেশি প্রয়োজন হয়। ধলেশ্বরী ও যমুনা নদীতে চলাচল করতে এবং দুরের কোথাও চলাচল করতে বড় নৌকা ছাড়া চলে না। তবে বড় নৌকা চেয়ে ছোট নৌকার কদর বেশি।

তবে অধিকাংশ কাঠমিস্ত্রি জানায়, বর্ষা মৌসুমে কাঠমিস্ত্রির কাজ করেই তাদের সংসার চলে। ছোট বেলা থেকেই বাপ-দাদার কাছে নৌকা বানানো শিখেছেন তারা। কাঠমিস্ত্রির কাজ তাদের নেশা ও পেশা। একটি নৌকা তৈরিতে তাদরে সময় লাগে ১- ২ দিন।

খাষকাউলিয়া আজিমউদ্দিন মোড়ের কাঠমিস্ত্রি মোঃ শুকুর আলী জানান, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কাঠমিস্ত্রির কাজ করছেন তিনি। বাপ-দাদার শিখিয়ে যাওয়া কাজ এখন তাদের নেশা ও পেশা হয়ে গেছে। একটি ছোট নৌকা তৈরি করতে ১- ২দিন সময় লাগে। একটা ছোট নৌকা তৈরি করতে কাঠমিস্ত্রিকে দিতে হয় ২ হাজার ৫০০ টাকা এবং ৩ থেকে সাড়ে ৩ কেজি তাঁরকাটা লাগে যার দাম সাড়ে ৪ শত থেকে ৫০০ টাকা। আর এতে মোট খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। হাটে এসব ছোট নৌকা ৬ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা যায়।

কাঠমিস্ত্রি আইয়ুব আলী জানান, শিশুকালে হাতুড়ি-বাটালের সঙ্গে বড় হয়েছেন তিনি। তার চাচার কাছে শেখা এ পেশাকেই মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি চুক্তিতে বায়নায় নৌকা তৈরি করেন। এতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা মজুরি পান। বর্ষার সময় আয়-রোজগার ভালোই হয়। সারা বছরই কাঠমিস্ত্রিরির কাজ যেমন ঢেউটিনের ঘর তৈরি থেকে শুরু করে কাঠের সকল কাজই করেন। তিনি এই পেশায় প্রায় ২৫ বছর ধরে রয়েছেন।

অপর কাঠমিস্ত্রি রজব আলী জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশার সঙ্গে জড়িত। বর্ষার সময় নৌকা তৈরি ও অন্য সময় ঘর তৈরির কাজ করেন। বর্ষা মৌসুমে নৌকার খুবই কদর থাকে। এ সময় নৌকার কাজ বেশি করেন।

খুঁজুন