বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি

বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি

ইয়াশফি রহমান :বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকে এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে।

অফিসিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ।

আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্কালোনির। অর্থাৎ, চার বছর পরে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে স্কালোনিকে।

আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকায় যারা ছিলেন তারা হলেন- ১. লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট, ২. দিদিয়ের দেশ্যম- ৪৫ পয়েন্ট, ৩. ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট, ৪. জ্লাত্‍কো দালিচ- ২০ পয়েন্ট, ৫. হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট, ৬. লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট, ৭. হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।

খুঁজুন