বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী • শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন?
বিনোদন ব্যবসা শুরু করতে যাচ্ছেন পরীমণি

ব্যবসা শুরু করতে যাচ্ছেন পরীমণি

গত বছরের শেষের দিকে ব্যবসায়ীর হিসেবে নাম লেখালেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের পরিকল্পনায় তিনি শুরু করেছেন বুটিক ও বিউটি পারলার এবং রেস্টুরেন্টের ব্যবসা। এবার সেই পথে হাটতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা পরীমণি।

অভিনেত্রীর পাশাপাশি এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। আসছে ঈদে একটি প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছেন।

এ নিয়ে এক গণমাধ্যমকে পরীমণি বলেন, আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল কিন্তু কি কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।

হালের এই জনপ্রিয় নায়িকা আরও বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি অনেক ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেকেই বেশ ভালো পণ্য বিক্রি করছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। আর তাই স্কিন ভালো রাখতে অরজিনাল ব্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।

খুঁজুন