বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
স্বাস্থ্য ও চিকিৎসা চা বার বার ফুটিয়ে খেলে যেসব বিপদ হতে পারে

চা বার বার ফুটিয়ে খেলে যেসব বিপদ হতে পারে

কর্মব্যস্ততার মাঝে ক্লান্তি দূর করতেও এক কাপ চায়ের জুড়ি নেই। অনেকে আবার ঘন ঘন চা খেতে বেশ পছন্দ করেন। এজন্য এক বার চা বানিয়ে রেখে দেন আর বার বার সেই চা ফুটিয়ে খান।

অনেক চায়ের দোকানেও অনেক সময় একাধিক বার ফুটিয়ে রাখা চা-ই পরিবেশন করা হয়। এতে চায়ের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞের মতে, চা বার বার ফুটিয়ে খাওয়া একেবারেই উচিত নয়। এতে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বার বার চা ফুটিয়ে খাওয়ার নানা ক্ষতিকর দিকের কথা বলা হয়েছে। যেমন-

বেশি সময়ে ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটিই নষ্ট হয়ে যায়। চায়ের স্বাদ তেঁতো হয়ে যায়। এটি শরীরের পক্ষেও ভালো নয়। বার বার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে।

চায়ের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। বারবার গরম করলে সংখ্যায় এগুলো বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যাকটেরিয়াযুক্ত চা খেলে চোখের গ্লুকোমায়, স্নায়ুতে প্রভাব ফেলে। এতে স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

চায়ের মধ্যে উপকারী অ্যান্টি-অক্সিড্যান্ট ক্যাথেচিন থাকে। দুধে থাকে কেসিন জাতীয় প্রোটিন। দুধ মিশিয়ে চা বার বার গরম করলে ক্যাথেচিন ও কেসিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট করে দেয়। এতে হজমশক্তির উপর প্রভাব ফেলে। ফলে ডায়রিয়া, পেটের সমস্যাও হতে পারে।

খুঁজুন