রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা চাহালের দখলেই আইপিএলের পার্পল ক্যাপ

চাহালের দখলেই আইপিএলের পার্পল ক্যাপ

এবারের আইপিএলে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ সম্পন্ন হয়েছে। আর সেই হিসাবে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। তিনি ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন। 

পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে  রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ। 

বেগুনি টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এবারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার। 

পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ভানিন্দু হাসারঙ্গা। এবারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৯ ওভার বল করে ১৫৫ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। 

বেগুনি টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। ৪টি ম্যাচে খেলে ১৬ ওভার বল করে ৮টি উইকেট নিয়েছেন। বিনিময়ে ১৩৩ রান খরচ করেছেন।

খুঁজুন