প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চাকরি বিধিমালা, শৃঙ্খলা বিধি ও দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ।
তিনি বলেন, বিশেষ করে সঠিক নিয়মে মামলা পরিচালনা এবং বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ বৃহস্পতিবার রাজধানীর চিনিশিল্প ভবনের নবম তলায় বিএসএফআইসির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক এ কর্মশালায় বিএসএফআইসির ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন। এতে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ও বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্মসচিব ও পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ (সংশোধিত), সরকারি নথি ব্যবস্থাপনা এবং মামলা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
চাকরি বিধিমালা ও দাপ্তরিক ব্যবস্থাপনায় জ্ঞান থাকা জরুরি কর্মকর্তাদের : বিএসএফআইসি চেয়ারম্যান
চাকরি বিধিমালা ও দাপ্তরিক ব্যবস্থাপনায় জ্ঞান থাকা জরুরি কর্মকর্তাদের : বিএসএফআইসি চেয়ারম্যান
প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চাকরি বিধিমালা, শৃঙ্খলা বিধি ও দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ। তিনি বলেন, বিশেষ করে সঠিক নিয়মে মামলা পরিচালনা এবং বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ বৃহস্পতিবার রাজধানীর চিনিশিল্প ভবনের নবম তলায়
বিএসএফআইসির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক এ কর্মশালায় বিএসএফআইসির ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন। এতে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব
ও বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্মসচিব ও পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ (সংশোধিত), সরকারি নথি ব্যবস্থাপনা এবং মামলা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত