রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা

চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে ১০ দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে। আজ বিকেল ৩টা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ।

অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য দেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরো অবনতি হলে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

পাঁচ দিন পর ২৩ জুলাই মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। পরদিন বুধবার রাতে সারা দেশে বাসা-বাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া গেলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।

মোবাইলে ইন্টারনেট চালুর বিষয়ে আজ অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠকের পর তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান,  বিকেল ৩টা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে।

কয়েক দিন ইন্টারনেট সেবা বিঘ্নিতের কারণ হিসেবে সন্ত্রাসীদের হামলায় ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ায় কথা জানান তিনি।

খুঁজুন