রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা

চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট।  এসময়, রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।  তবে, ফেসবুক, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছেনা বলেও জানান তারা।  যদিও, প্রবেশ করা যাচ্ছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।
 
পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এক্ষেত্রে, সরকারি পরিষবা, ব্যাংকিং খাত, কল-কারখানা এবং গণমাধ্যম অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।


আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।


গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

এর আগে, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।  রাতের (সোমবার) মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও সেটা সম্ভব হয়নি।

খুঁজুন