রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরী উপলক্ষে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, সদর মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী  আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন