বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি • দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের • জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন? • শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ • ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর • সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক • ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের • ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত • নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন
আন্তর্জাতিক দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

আন্তর্জাতিক ডেস্ক: বর্জ্যকে কেবল নষ্ট না করে সম্পদে এবং শক্তির উৎসে পরিণত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। সম্প্রতি তুরস্কের আনতালিয়া জলবায়ু সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, কেবল একক প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এবং এর জন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন প্রয়োজন। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগ পরিচ্ছন্ন পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যকে সমর্থন করে। বাংলাদেশ সরকার ‘থ্রি-আর’ কৌশল অর্থাৎ রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করছে বলে তিনি জানান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। এছাড়া ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে তিনি রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নানা উদ্যোগ তুলে ধরেন। ঢাকায় একটি বৃহৎ 'ওয়েস্ট-টু-এনার্জি' প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যেখানে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে সাড়ে বায়ান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্লাস্টিক দূষণ রোধে জলাশয় পরিষ্কারের পাশাপাশি প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে সোনালী আঁশ বা পাটের ব্যবহার বাড়ানোর কথা জানান তিনি।

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে এই আন্দোলনে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে সচেতনতা শুরু হওয়া উচিত ঘরবাড়ি ও সমাজ থেকে। ‘গ্লোবাল মিথেন প্লেজ’ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জলবায়ুবান্ধব কৃষি এবং উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছে বাংলাদেশ। পরিশেষে তিনি বিশ্ব নেতাদের স্ত্রীদের সম্মেলন কেন্দ্রের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

খুঁজুন