রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিয়র

চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিয়র

ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করেছে চেলসি। তার জায়গায় সাবেক ইংলিশ ফুটবলার লিয়াম রোজেনিয়রকে কোচের দায়িত্ব দিয়েছে ব্লুজ বোর্ড। ফ্রান্সের ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে থাকা এই কোচ জানিয়েছেন, চেলসির ডাগ আউটে দাঁড়াতে পারা তার জন্য সম্মানের।

চেলসির সঙ্গে রোজেনিয়রের সাড়ে ছয় বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির হেড কোচের দায়িত্ব পেয়েছেন। কোচ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পূর্ণ মনোযোগ স্ট্রাসবার্গে ছিল। কিন্তু আজ আমাকে বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসিকে কোচিং করানোর অনুমতি দেওয়া হয়েছে। এই ক্লাব নিয়ে কথা বলতে পারা আমার জন্য সম্মানের।’

রোজেনিয়র ফুটবল ক্যারিয়ারে লেফট ব্যাক ফুলহাম, হালসিটি এবং ব্রাইটন এন্ড হোব আলবিয়নের মতো ক্লাবে খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলে খেলার অভিজ্ঞতা না থাকলেও শীর্ষ পর্যায়ের লিগে প্রায় সাড়ে চারশ’ ম্যাচ খেলেছেন তিনি।

খেলা ছেড়ে ৪১ বছর বয়সী রোজেনিয়র ২০২২ সালে হালসিটির হেড কোচের দায়িত্ব নেন। সেখানে দুই বছর দায়িত্ব পালনের পর স্ট্রাসবার্গের ডাগআউটে দাঁড়ান। ক্লাবটিতে দেড় বছর দায়িত্ব পালন করেছেন তিনি। কোচ হওয়ার সময় স্ট্রাসবার্গ লিগে ১৩তম অবস্থানে শেষ করে। তার অধীনে গত মৌসুমে স্ট্রাসবার্গ টেবিলে ৭ এ ছিল। চলতি মৌসুমে ১৭ লিগ ম্যাচ খেলে টেবিলে ৭ এ আছে ফ্রান্সের ক্লাবটি। তবে শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি রোজেনিয়রের স্ট্রাসবার্গ।

খুঁজুন