বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ছক্কা মারলেই হবে না

ছক্কা মারলেই হবে না

ইয়াশফি রহমান : টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। ব্যাট হাতে মাঠে নেমে থিতু হওয়ার সময় নেই। বোলারকে শিক্ষা দেওয়ার প্রত্যয় নিতে নামতে হয়। প্রথম বল থেকেই মারমুখী হতে হয়। এক একটি ডট বল যেন এক একটি অপরাধ!

তবে ভারতীয় লিজেন্ড বলছেন ভিন্ন কথা। তার মতে আর যাই হোক, অস্ট্রেলিয়ার মাটিতে এমন ধুম-ধাড়াক্কা ইনিংস খেলা যায় না। এতে হিতে বিপরীত হতে পারে। টাইমিং না মিললে বাউন্ডারি ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হতে পারে ব্যাটারের।

শচীন জানেন, সেখানকার উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়। তার পরামর্শ, শুধু বড় শট খেলার চেষ্টা করলে লাভ হবে না। সিঙ্গেলসও নিতে হবে।

শচীনের ব্যাখ্যা, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড়। সেখানে বড় শট খেলা সহজ নয়। ব্যাটে ভালোভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি যোগ করেন, ‘যত বেশি সম্ভব দুই-তিন রান নেওয়ার চেষ্টা করতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। লক্ষ্য রাখতে হবে স্কোর বোর্ড যেন সব সময় সচল থাকে।

খুঁজুন