রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ছন্দপতনের পর শ্রীলঙ্কার ৩৯৭ টপকালো বাংলাদেশ

ছন্দপতনের পর শ্রীলঙ্কার ৩৯৭ টপকালো বাংলাদেশ

শ্রীলঙ্কার ৩৯৭ রান টপকে গেল টাইগররা। মধ্যাহ্ন বিরতির পর ফিরেই ছন্দপতন হয়েছিল, পরে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এগিয়ে বাংলাদেশ। যদিও ১৪৭তম ওভারে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। তার ব্যাটে বল লেগে পেছনে নিরোশান ডিকবেলার গ্লাভসে। ৭৩ বলে ৩৬ রানের জুটি ভেঙে গেল। সাকিব করেছেন ২৫ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাঈম হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২৫ রান। মুশফিকের ব্যক্তিগত সংগ্রহ ৯৭ রান। এর আগে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা।

১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের শতক ও জয়-লিটন-মুশফিকের ব্যাটে শ্রীলঙ্কার সংগ্রহ টপকে গিয়ে এখন বড় লিডের স্বপ্ন দেখছে।

খুঁজুন