রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ছুটির মেজাজে রণবীর-দীপিকা

ছুটির মেজাজে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক : মাসখানেক ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে এখন আর আগের মতো তাদের একসঙ্গে দেখা যায় না! মূলত এ বিষয়টি থেকেই জল্পনার সূত্রপাত।

এদিকে রণবীরের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে শুভেচ্ছাও জানাননি দীপিকা। বিচ্ছেদের জল্পনায় সেই বিষয়টি যেন ঘৃতাহূতির মতো কাজ করে। তবে এবার সমস্ত গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন রণবীর-দীপিকা।

জন্মদিনে স্ত্রী দীপিকাকে সঙ্গে নিয়েই যে ছুটি কাটাচ্ছেন রনবির, তার হাতে গরম প্রমাণও দিলেন। ব্যস্ত শিডিউলের মাঝে আলিবাগে ছুটির আমেজে রয়েছেন তারা। রণবীর সিংয়ের জন্মদিনে কেন বিশেষভাবে শুভেচ্ছা জানাননি দীপিকা? সেই প্রশ্ন তুলে যখন নেটপাড়ায় প্রায় দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিল নিন্দকেরা। ঠিক সেই সময়েই তাদের মোক্ষম উত্তর দিলেন ‘বলিউডের বাজিরাও’।

স্ত্রী দীপিকাকে নিয়ে নিন্দকদের এমন কটাক্ষ, সমালোচনা সম্ভবত সইতে পারেননি রণবীর। তাই সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদও করলেন ভিন্ন ধাঁচে। আলিবাগে কাটানো এক মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান রণবীর। সেই ছবিতেই দেখা গেল ‘বলিউড মস্তানি’র প্রাণখোলা হাসি।

প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। দাম্পত্যের ছয় বছরে একাধিকবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা গেছে। তবে নিন্দকদের কথায় কান না দিয়ে প্রকাশ্যেই স্ত্রীর প্রতি বারবার প্রেম নিবেদন করেছেন রণবীর। জন্মদিনে শুভেচ্ছাবার্তা বিতর্কেও তার অন্যথা হলো না। আলিবাগ থেকে দীপিকার সঙ্গে প্রেমময় ছবি শেয়ার করে নিন্দকদের কড়া জবাব দিলেন রণবীর।

খুঁজুন